১১:১৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আওয়ামী লীগ নেতাকে রাজাকার পুত্র বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১১ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

আওয়ামী লীগ নেতাকে রাজাকার পুত্র বলার প্রতিবাদে হাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, রান ডেভলপমেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল লায়ন নজরুল ইসলাম কলেজের অধ্যাপক আমিনুল ইসলাম তালকদার নিক্সন সোমবার টাঙ্গাইলের ধনবাড়ীতে রান ডেভলপমেন্ট সোসাইটির হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেছেন। 

সংবাদ সম্মেলনে তিনি জানান, ৯ নভেম্বর ১৯ ইং শনিবার হাদিরা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের তালুকদার গোপালপুরে সংবাদ সম্মেলন করে তাকে রাজাকার পুত্র ও আওয়ামী লীগে অনুপ্রবেশকারী হিসাবে উল্লেখ করেন। যা ডাহা মিথ্যা ও বানোয়াট। 

তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার হীন উদ্দ্যেশে তার বিরুদ্ধে এ ধরনের মিথ্যা অভিযোগ উত্থাপন করা হয়েছে।  যা আদৌ সঠিক নয়। 

প্রকৃত পক্ষে তিনি আওয়ামী লীগের একজন ত্যাগী নেতা। তিনি দীর্ঘদিন যাবত ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনৈতির সাথে যুক্ত থেকে দলকে সু-সংগঠিত করতে কাজ করেছেন। 

তিনি ১৯৮৮ সাল থেকে ২০১৮ সালের মধ্যে ৬ বছর ছাত্রলীগে রাজনীতি এবং আওয়ামী লীগের চমর দুঃসময়সহ  গত ১৭ বছর যাবত হাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে সুনামের সাথ দায়িত্ব পালন করে আসছেন। 

তিনি বিএনপির জামায়াতের নির্যাতন ও হামলা-মামলার শিকার হয়ে দীর্ঘদিন পালিয়ে বেড়িয়েছেন। তিনি লিখিত বক্তব্যে আরো বলেন তার বাবা রাজাকার হওয়ার প্রশ্নই উঠেনা। তার বাবা একজন স্বনাম ধন্য শিক্ষক এবং মাতা একজন সরকারী কর্মকর্তা ছিলেন। কাজেই তার জনমত ও জনপ্রিয়তাকে ধ্বংস করার হীন মানসিকতায় এসব অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। 

তিনি লিখিত বক্তব্যে আরো বলেন, প্রতিবন্ধীদের শিক্ষা ও স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করা সংস্থা রান ডেভলপমেনন্ট সোসাইটিকে জড়িয়ে যে সকল তথ্য ও উপস্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে কোন প্রশ্নই উঠে না। কেননা উক্ত সংস্থা কোন শিক্ষক নিয়োগ করে না। 

কাজেই তার দেয়া বক্তব্য সম্পূর্ণ উদ্দ্যেশে প্রনোদিত ও ভিত্তিহীন। 

রান ডেভলপমেন্ট সোসাইটি তার মিথ্যা বক্তব্যোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন রান ডেভলপমেন্ট সোসাইটি মহা-সচিব ইলিয়াজ রাজ, হাদিরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ইউপি সদস্য মো. কামরুল ইসলাম, যুবলীগ সম্পাদক আল-আমিন, নির্বাহী সদস্য মোশারফ হোসেন প্রমুখ। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি