১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

লটারীতেই আ'লীগ সম্পাদক নির্বাচিত!

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

অবশেষে লটারীর মাধ্যমে মো. লিটন সিকদার বহুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার সন্ধায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপির বাস ভবনে এ লটারী অনুষ্ঠিত হয়। 

এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি একাব্বর হোসেন এমপি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, সহ সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, জেলা পরিষদ সদস্য সাইদুর রহমান খান বাবুল, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুনসহ বহুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

গত ১৫ অক্টোবর বহুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় কাউন্সিলরদের ভোট নেয়া হয়। ভোটে আব্দুল লতিফ সভাপতি নির্বাচিত হলেও সাধারণ সম্পাদক পদে মো. লিটন সিকদার ও আব্দুস সালাম সমান সমান ভোট পান। পরে কেউ কাউকে পদ ছেড়ে না দেয়ায় দীর্ঘ আড়াই মাস পর মঙ্গলবার লটারীর ব্যবস্থা করা হয়। এতে লিটন মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

এদিকে লটারীর মাধ্যমে নেতা নির্বাচিত করাকে কেন্দ্র করে বহুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে কৌতুহলের সৃষ্টি হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি