০১:২০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বড় মনিরের ফাঁসির দাবীতে নারীদের প্রতিবাদ মিছিল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩ | |
, টাঙ্গাইল :

অন্ত:সত্ত্বা কিশোরীর ধর্ষণ মামলার ঘটনায় অভিযুক্ত টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড় মনিরের ফাঁসি চেয়ে প্রতিবাদ মিছিল করেছে সচেতন নারী সমাজ। মিছিল শেষে তারা টাঙ্গাইল শহরের নিরালামোড়স্থ কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে।

শুক্রবার (৭ এপ্রিল) সচেতন নারী সমাজের ব্যানারে শহরের ভাসানী হল থেকে প্রতিবাদ মিছিল নিয়ে শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে নারী বক্তারা বলেন, এমপি ছোট মনিরের বড় ভাই গোলাম কিবরিয়া বড় মনির বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার সত্যতা নিশ্চিত করে ফাঁসি দিতে হবে। যদি তাদের ফাঁসি না দেওয়া হয়, তাহলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি দেন বক্তারা।

উল্লেখ্য, গত বুধবার রাত ১০ টার দিকে টাঙ্গাইল সদর থানায় শহর আওয়ামীলীগের সহ সভাপতি ও বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন অন্ত:সত্ত্বা এক কিশোরী।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি