০২:১৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সখীপুরে জেএসসি পরীক্ষার্থীর বাল্যবিয়ে

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১০ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে হালিমা আক্তার নামের এক জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থীর বাল্য বিয়ে অনুষ্ঠিত হয়েছে। 

দুই দফায় স্থানীয় প্রশাসন ওই বাল্যবিয়ে বন্ধ করলেও পরে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গোপনে ওই ছাত্রীর নোটারী পাবলিকের মাধ্যমে এ বাল্য বিয়ে সম্পন্ন করা হয়। 

উপজেলার কালিয়া ইউনিয়নের নয়ারচালা গ্রামে এ আলোচিত বাল্য বিয়ের ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, বাল্যবিয়ের শিকার স্কুলছাত্রী হালিমা আক্তারের সমাপনীর সনদ ও  জেএসসি পরীক্ষার রেজিষ্টেশনকার্ডে জন্ম তারিখ ০৩ ডিসেম্বর ২০০৫ খ্রি.। 

ইউনিয়ন পরিষদ কর্তৃক জন্ম সনদে তার জন্ম ০৩ডিসেম্বর ২০০৪ খ্রি.। 

অবশেষে বাল্যবিয়ে থেকে বাচঁতে টাঙ্গাইল নোটারীর পাবলিক’র (বিবাহের ঘোষণাপত্র) সাথে সংযুক্ত করা এক জন্ম সনদে দেখা গেছে ওই ছাত্রীর জন্ম তারিখ ০৩ ডিসেম্বর ২০০০ খ্রি.।

একাধিক জন্ম সদন দেওয়ার বিষয়ে জানতে চাইলে কালিয়া ইউনিয়ন পরিষদের সচিব বাবুল আহমেদ সাগর বলেন, অনলাইনে তথ্য অনুযায়ী ওই ছাত্রীর জন্ম তারিখ ০৩.১২.২০০৪ খ্রি.।  অন্যগুলো কোথা থেকে সংগ্রহ করেছে তারাই ভালো জানেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ বাল্য বিয়ে দু দফায় ভেঙ্গে দেওয়ার কথা স্বীকার করে স্থানীয় ইউপি সদস্য মো.কিসমত আলী মিয়া বলেন, গোপনে অন্যত্র নিয়ে পূণরায় এ বিয়ে সম্পন্ন করেছেন তাদের পরিবার। 

ওই ছাত্রীর অভিভাবকের মুঠোফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম কামরুল হাসান বাল্যবিয়ের ক্ষেত্রে অভিভাবকদের  অসচেতনাকে দায়ী করেন। 

উপজেলা নিকাহ রেজিস্টার সমিতির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদল বলেন, সখীপুরের নিকাহ রেজিস্টাররা বাল্য বিয়ে পড়ায়না। 

অভিনব কায়দায় নোটারীর পাবলিক মাধ্যমে এসব বাল্য বিয়ে করানো হচ্ছে।  এ বিষয়ে সরকারের সুদৃষ্টি কামনা করছেন তিনি। 

সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমান লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে  এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি