১২:৪২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

৩ মাসেও উদ্ধার হয়নি 

বৃটিশ আমেরিকান টোব্যাকোর টাকা , সনাক্ত হয়নি আসামী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৫ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

মির্জাপুরে বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির পরিবেশক অগ্রণী ট্রেডিং কর্পোরেশনের ২৬ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার ঘটনার তিন মাস কেটে গেলেও টাকা উদ্ধার বা সনাক্ত হয়নি আসামী।  চলতি বছরের ২৫ আগস্ট উপজেলা পরিষদ সংলগ্ন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে দিনে-দুপুরে ও গুলি ছুড়ে ফিল্মি স্টাইলে আট ছিনতাইকারী চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটায়। 

তবে আন্তর্জাতিক বাণিজ্যিক প্রতিষ্ঠান বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির পরিবেশক অগ্রণী ট্রেডিং কর্পোরেশনের টাকা ছিনতাইয়ের মত আলোচিত ঘটনার দিন থানায় মামলা দায়েরের তিন তিনটি মাস পার হওয়ায় পরও রহস্য উদঘাটন, ছিনতাইকৃত টাকা উদ্ধার বা আসামী সনাক্ত না হওয়ায় চরম ব্যবসায়িক শঙ্কা আর ঝুঁকিতে রয়েছেন প্রতিষ্ঠানে কর্মরতরা।  

চাঞ্চল্যকর এমন ছিনতাইয়ের ঘটনার পর তিন তিনটি মাস পার হলেও টাকা উদ্ধার বা আসামী সনাক্ত না হওয়ায় চরম উদ্বেগ আর উৎকন্ঠায় রয়েছে বিশ্যখ্যাত দানবীর প্রয়াত রণদা প্রসাদ সাহার চরণভূমির মির্জাপুরের ব্যবসায়ীক মহলসহ সাধারণ মানুষ। এর ফলে পুলিশী তৎপরতা নিয়ে প্রশ্নও তুলেছেন এলাকাবাসি।

মামলাটির তিন মাস পরও ছিনতাইয়ের রহস্য উদঘাটন, টাকা উদ্ধার বা আসামী সনাক্ত না হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মামলারবাদী ও বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির পরিবেশক অগ্রণী ট্রেডিং কর্পোরেশন লিঃ এর মির্জাপুর অফিসের সুপার ভাইজার কাজী আসাদুল হক। তিনি জানান, পুলিশকে ছিনতাইয়ের টাকা উদ্ধার ও আসামী সনাক্তে তারা সকল প্রকার সহযোগিতা অব্যাহত রেখেছেন। এ স্বত্তেও ছিনতাইকৃত টাকা উদ্ধার বা ঘটনায় জড়িত কোন আসামী সনাক্ত করতে পারেনি পুলিশ।

ছিনতাইয়ের টাকা উদ্ধার ও আসামী গ্রেফতারের বিলম্ব প্রসঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা ও মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন জানান, মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে। 

উল্লেখ্য, চলতি বছরের ২৫ আগষ্ট রোববার সকাল সোয়া ১০টার দিকে মির্জাপুর উপজেলা পরিষদ চত্বরের পৌর এলাকার বাইমহাটীর সিদ্দিক মিয়ার ভবনের বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির পরিবেশক অগ্রণী ট্রেডিং কর্পোরেশনের অফিস থেকে হিসাবরক্ষক আব্দুল মতিন, সুপারভাইজার কাজী আসাদুল হক ও মোহন সাহা দুটি মোটরসাইকেলযোগে অগ্রণী ব্যাংক মির্জাপুর শাখায় ২৬ লাখ ৪০ হাজার টাকা জমা দিতে যান। 

পথিমধ্যে পরিষদ চত্বরের আনুমানিক ৩’শ গজ পশ্চিমে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে (পুরাতন) পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছানো মাত্র চারটি মোটরসাইকেল নিয়ে ওঁৎ পেতে থাকা আটজন ছিনতাইকারী গুলি করে পরিবেশকের ২৬ লাখ ৪০ হাজার টাকা বহনকৃত ব্যাগটি ছিনতাই করে নিয়ে যায় দূর্বৃত্তরা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি