১২:৫০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক

ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় সরকার সকল প্রস্ততি নিয়েছে

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৯ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী  ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, ঘুর্ণিঝড় বুলবুল মোকাবেলায় সরকার সকল প্রস্ততি নিয়েছে। 

সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে।  ঘুর্ণিঝড়ের পরে কৃষির ক্ষয়ক্ষতি নিরূপন করে তাদের সরকারি সাহায্য দেয়া হবে।

মন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ একটি প্রগতিশীল রাজনৈতিক দল। দেশের সকল আন্দোলন, সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। 

প্রতিটি সম্মেলনে গঠণতন্ত্র যুগোপযুগি, আধুনিকায়ন ও নতুন নেতৃত্ব আনা হয়ে থাকে। আগামী ২১তম সম্মেলনেও যোগ্য, সৎ, নিষ্ঠাবান ও তরুণ নেতৃত্বকে প্রাধান্য দেয়া হবে। 

আমরা চাই তরুণদের মধ্য থেকে নেতৃত্ব আসুক। শনিবার বিকেলে বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের উদ্যোগে ‘বৃহত্তর ময়মনসিংহ নৃ-তাত্ত্বিক জনউৎসব’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য মন্ত্রী সাংবাদিকদের  এসব কথা বলেন।


তিনি আরোও বলেন, দেশের জন্য টাঙ্গাইলের মধুপুরের বন খুব গুরুত্বপূর্ণ। মধুপুরের বন এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। 

বনকে রক্ষা করার অনেক চেষ্টা করা হচ্ছে। দুই ধাপে প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে প্রকল্প করে বন ধ্বংস কিছুটা ঠেকানো হয়েছিল। 

বনের চেহারার ইতিবাচক পরিবর্তন এসেছিল। সংস্কৃতি সমৃদ্ধ মধুপুরের আদিবাসীরা বনে বিচরণ করেন। 

বনেই তাদের বসবাস। এ বনকে তারা অন্তর দিয়ে ভালোবাসে। তাদের রক্ষা করা গেলে বন রক্ষা পাবে। 

বিভিন্ন ক্ষুদ্র জাতি গোষ্ঠীর পৃথক সংস্কৃতিগুলোর চর্চা ও সংরক্ষণের ব্যবস্থা করা গেলে হারানোর সুযোগ থাকবে না। বরং দেশের সংস্কৃতি আরও সমৃদ্ধ হবে।

মধুপুরে জেলা পরিষদের অডিটরিয়ামে অনুষ্ঠিত উৎসবে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক সমন্বয়ক আবুল কালাম আজাদ। 

অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বাবু, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্যবিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ডা. কামরুল হাসান খান, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব আব্দুস সামাদ, সমন্বয় পরিষদের মহাসচিব রাশেদুল হাসান শেলী, টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, মধুপুরের মেয়র মাসুদ পারভেজ, আদিবাসী নেতা অজয় এ মৃ, ইউজিন নকরেক, নারী ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি