১১:৪২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

 ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নারীসহ নিহত ৩

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৫ জুলাই ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

শুক্রবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধনবাড়ী উপজেলার জামতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার সিংগাটা গ্রামের মাসুদ রানার স্ত্রী খাদিজা আক্তার (৩৭), একই উপজেলার ছত্রপুর গ্রামের মোতালেবের মেয়ে জুলেখা আক্তার (৩৩) ও গংগাবর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে অটোরিকশাচালক কাউছার (২৬)।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রাতে ধনবাড়ী সদর থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে জামতলি এলাকায় পৌঁছালে জামালপুরগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় আটজন আহত হন। তাদের হাসপাতালে নেওয়ার পথে তিনজনের মৃত্যু হয়। অপর পাঁচ যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি জসিম উদ্দিন বলেন, এ ঘটনায় চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি