১২:৪৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

প্রতারক চক্রের ৬ নারী সদস্য আটক 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে প্রতারক চক্রের ৬ নারী সদস্যকে আটক করেছে পুলিশ।

সোমবার একটি যাত্রীবাহী বাসে যাত্রীর গলা থেকে স্বর্নের চেইন প্রতারণা করে নেয়ার সময় মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ডে হাতেনাতে তাদের ধরে ফেলে জনতা। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলেন ময়মনসিংহ জেলার ভোলাগঞ্জের লেদু মিয়ার স্ত্রী নাজমা (৪৫), আলাউদ্দিনের স্ত্রী রোকসানা (৩২), ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর থানার ডমন্ড গ্রামের মাসুদ মিয়ার স্ত্রী তাসলিমা (২০) ও সুমন মিয়ার স্ত্রী নাসিমা বেগম (৩২), ফাতেমা (৩০)এবং রুনা বেগম (২৫)। 

জানা গেছে, সকালে উপজেলার খৈলসিন্দুর গ্রামের পারভীন (৩২) তার মা মেঘজানকে নিয়ে আত্মীয় বাড়ি গোড়াই কটন মিল থেকে গাজীপুর পরিবহনের একটি বাস যোগে কুমুদিনী হাসপাতালে চিকিৎসার জন্য আসছিলেন। বাস থেকে নামার সময় প্রতারক চক্রের সদস্যরা মেঘজানের ১ ভরি ওজনের গলার চেইন কৌশলে নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় তারা চিৎকার করলে স্থানীয় জনতা প্রতারক চক্রের ৬ মহিলা সদস্যকে ধরে ফেলে। 

পরে পুলিশ খবর পেয়ে তাদের আটক করে থানায় নিযে যায়। 

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান আটককৃতদের বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি