১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে আগুনে ৪০ লাখ টাকার ক্ষতি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৪ জুন ২০১৬ | | ১৩০
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে আগুনে পুড়ে চারটি দোকানের মালামাল ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার রাত বারোটার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের হাটুভাঙা রোডে এ দুর্ঘটনা ঘটে। বৈদ্যুতিক শকসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন।

জানা গেছে, রাত বারটার দিকে হাটুভাঙা রোডের ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যে আগুন একই মার্কেটের তৈরি কাপড়, মোবাইল ফোন ও হোমিওপ্যাথিকের দোকানে ছড়িয়ে পড়ে। পরে রাত সোয়া বারোটার দিকে মির্জাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা পৌনে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. আতাউর রহমান বলেন, পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনায় ক্ষয়ক্ষতির পরিমান কম হয়েছে। বৈদ্যুতিক শকসার্কিট থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়েছে বলে তিনি ধারণা করছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি