০২:৩৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জেএসসি-জেডিসি পরীক্ষা

কালিহাতীতে ২ জনকে কারাদন্ড ও এক শিক্ষকসহ ১৯ পরীক্ষার্থী বহিস্কার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে চলমান জেএসসি-জেডিসি পরীক্ষা চলাকালীন সময়ে ১৪৪ ধারা ভঙ্গ করে নকল সরবরাহের দায়ে ২ জন অভিভাবককে ৩ মাসের কারাদন্ড ও এক মাদ্রাসা শিক্ষকসহ ১৯ জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭নভেম্বর) পরীক্ষা চলাকালীন সময়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উক্ত সাজা প্রদান করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান।

কারাদন্ড প্রাপ্তরা হলো- ঘাটাইল উপজেলার শোলাকিপাড়া গ্রামের রহিজ উদ্দিনের ছেলে শামীম রেজা(২৬) ও একই উপজেলার ভদ্রবাড়ী গ্রামের আহাম্মেদ মিয়ার ছেলে ফনি মিয়া(৬৫) এবং বহিস্কৃতরা হলো-তালেমন-হযরত আলী মৎস প্রযুক্তি ইন্সটিটিউট কেন্দ্রে দায়িত্বে থাকা নিকলা-দরিপাড়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক শওকত আলমসহ একই কেন্দ্রে ৯ জন পরীক্ষার্থী ও গোহালিয়াবাড়ী দাখিল মাদ্রাসা কেন্দ্রে ৬ জন এবং কালিহাতী ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে ৩ জন পরীক্ষার্থী।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান জানান, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা ভঙ্গ করে নকল সরবরাহের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২জন অভিভাবককে ৩ মাসের কারাদন্ড ও তালেমন-হযরত আলী মৎস প্রযুক্তি ইন্সটিটিউট পরীক্ষা কেন্দ্রে নকল চলার দায়ে দায়িত্বে থাকা এক মাদ্রাসা শিক্ষকসহ ৯ জন পরীক্ষার্থী, গোহালিয়াবাড়ী দাখিল মাদ্রাসা কেন্দ্রে ৬ জন ও কালিহাতী ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে ৩ জনসহ মোট ১৯ জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি