১১:৪৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

এসডিএস’র চেয়ারম্যান ইসমাইল হোসেন সিরাজী গ্রেফতার

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৮ মে ২০১৭ | | ৩০২১
, টাঙ্গাইল :

৪টি সাজা পরোয়ানা ও ৬টি জিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী এসডিএস ও আইটিসিএল এনজিও’র চেয়ারম্যান ও শিল্পপতি ইসমাইল হোসেন সিরাজী (৬৮) কে গ্রেফতার করেছে টাঙ্গাইলের ডিবি পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার সিংহ।

এসময় তিনি জানান, বুধবার রাত সোয়া ১০টায় টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইসমাইল হোসেন সিরাজী টাঙ্গাইল সদর উপজেলার ধুলবাড়ী গ্রামের মরহুম সবুর প্রামানিক এর ছেলে। টাঙ্গাইল থেকে পরিচালিত এসডিএস ও আইটিএল এনজিও’র চেয়ারম্যান ছিলেন তিনি। তার বিরুদ্ধে বিজ্ঞ যুগ্ম দায়রা জজ ঢাকা সিআর ২৫৭৩/১২, বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত টাঙ্গাইল জিআর-৩৫০ (০২)০২, টাঙ্গাইল ০৯ (০৮)০২, জিআর ৮৫(০৫)০৩, টাঙ্গাইল ০৭ (০৩)০৩, দেলদুয়ার ০৮ জিআর ৮৪/০৯ সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা এবং দেলদুয়ার ১১ (১১)০৮, জিআর ১১৯১/০৮, ভূঞাপুর ০৩(০৩)০৯, জিআর ১৩১/০৯, টাঙ্গাইল থানার মামলা নং-৩৯(০৮)০২, জিআর ৪০২/০২, মামলা নং ০৯ (০৮) ০২, ঘাটাইল ২০(১১)০৯ জিআর ৯২৭/০৯ এবং টাঙ্গাইল ৩৬ (১১)০৮, জিআর ১১৪০/০৮ গ্রেফতারী পরোয়ানা রয়েছে।

উল্লেখ, গত শনিবার এসডিএস ও আইটিসিএল এনজিও’র চেয়ারম্যান ও শিল্পপতি ইসমাইল হোসেন সিরাজী (৬৮) কে ধানমন্ডি এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ করা হয়েছে বলে তার স্ত্রী রুবাইয়া গুলশান ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি