০১:০৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিদ্যুৎস্পর্শে ২ ভাই নিহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৭ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সদর উপজেলায় বিদ্যুৎস্পর্শে দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। 

রোববার সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার আবদুল্লাহপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামের সাদেক হোসেন (১৬) ও তার চাচাতো ভাই পারভেজ (১৮)। সোমবার সকালে গ্রামের গোরস্তানে দুজনের দাফন সম্পন্ন হয়।

এলাকাবাসী জানান, নিজেদের মৎস্য খামারে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে এক ভাইকে বাঁচাতে গিয়ে চাচাতো ভাইও নিহত হন। সাদেক হোসেন তাদের মৎস্য খামারে কাজ করতে গিয়ে সেখানে পড়ে থাকা বিদ্যুৎতের তারে জড়িয়ে পড়েন। সাদেকের চিৎকার শুনে চাচাতো ভাই পারভেজ তাকে উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পর্শে জড়িয়ে পড়েন। এ সময় তাদের অপর চাচাতো ভাই মাজেদুর রহমান (২২) উদ্ধার করতে গিয়ে আহত হন।

তিনজনকেই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাদেক ও পারভেজকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সদর উপজেলার কাতুলি ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, নিহত সাদেক হোসেন তাদের মৎস্য খামারে কাজ করতে গিয়ে সেখানে পড়ে থাকা বিদ্যুৎতের তারে জড়িয়ে পড়েন, সাদেকের চিৎকার শুনে চাচাতো ভাই পারভেজও বিদ্যুৎস্পর্শে জড়িয়ে পড়েন। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই চাচাতো ভাইকে মৃত ঘোষনা করেন। 

সোমবার গ্রামের গোরস্তানে দুজনের দাফন সম্পন্ন হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি