০১:২০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভিজিএফের চাল আত্মসাতের মামলা

ইউপি চেয়ারম্যান-সদস্যসহ ৮ জনের বিরুদ্ধে চার্জশীট

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭ | | ৮৭৯৬
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে ভিজিএফের চাল আত্মসাতের মামলায় উপজেলার আনাইতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, পাঁচ ইউপি সদস্য ও দুই চাল ব্যবসায়ীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান টিটু তদন্ত শেষে সোমবার টাঙ্গাইলের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই অভিযোগপত্র জমা দেন।

টাঙ্গাইলের আদালত পরিদর্শক আনোয়ারুল ইসলাম অভিযোগপত্র জমা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগপত্রভুক্ত অন্য আসামীরা হলেন, আনাইতারা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য আব্দুস সালাম, ৩নং ওয়ার্ডের সদস্য আব্দুল হামিদ মিয়া, ৪নং ওয়ার্ডের সদস্য নাজিম উদ্দিন, ৫নং ওয়ার্ডের সদস্য মোশারফ হোসেন ও সংরক্ষিত (নারী) ১নং ওয়ার্ডের সদস্য ফিরোজা বেগম এবং আটিয়া মাহমুদপুর বাজারের চাল ব্যবসায়ী হাফিজুর রহমান ও ধলু মিয়া।

এদের প্রত্যেকের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে সরকারি চাল আত্মসাৎ করে মজুদ এবং বিক্রি ও বিক্রির কাজে সহায়তার অভিযোগ আনা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার সিংহ জানান, ২০১৬ সালের ২৪ নভেম্বর মির্জাপুর থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আনাইতারা ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন পরিত্যাক্ত পোষ্ট অফিস ভবন এবং আটিয়া মাহমুদপুর বাজারে অভিযান পরিচালনা করে দুই চাল ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ হাজার ৯০ কেজি ভিজিএফের চাল উদ্ধার করেন।

ওই দিনই মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কমল সরকার বাদি হয়ে মামলা দায়ের করেন। মামলাটির তদন্তের দায়িত্ব দেয়া হয় জেলা গোয়েন্দা পুলিশকে।

অভিযোগপত্রভুক্ত আসামী চাল ব্যবসায়ী ধলু মিয়া গ্রেফতার হয়ে কারাগারে আছেন। তিনি দোষ স্বীকার করে আদালতে জাবানবন্দি দিয়েছেন।

অপর চাল ব্যবসায়ী আসামী হাফিজুর রহমান গ্রেফতার হলেও পরবর্তীতে আদালত থেকে জামিনে মুক্তি পান। ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ অভিযোগপত্রভুক্ত পাঁচ আসামী পলাতক রয়েছেন বলে গোয়েন্দা পুলিশ জানিয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি