০১:০২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

২২দিনে ৩৩ জেলের কারাদন্ড, ৫০জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

ইলিশ ধরার ২২দিনের নিষেধাজ্ঞায় টাঙ্গাইলে অভিযান চালিয়ে ৩৩জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে। 

নিষেধাজ্ঞার এই সময়টাতে ধার-দেনা করে পরিবারের সদস্যদের নিয়ে কোনভাবে দিন কাটিয়েছেন বলে একাধিক জেলের দাবি।  

এই ২২দিন অপেক্ষার পর জীবিকার তাগিদে আবার যমুনা নদীতে নেমেছেন জেলেরা। 

এই ২২দিনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭১হাজার দুইশ’ টাকা জরিমানা করা হয়েছে।  এছাড়াও ৫০জনের বিরুদ্ধে মামলা, ৪৯০ কেজি ইলিশ ও ৫লাখ ২০৯ মিটার জাল জব্দ করা হয়েছে।  

জানা যায়, ইলিশ আহরণ নিষিদ্ধের আওতায় ছিলেন টাঙ্গাইলের ১২টি উপজেলার মধ্যে যমুনা নদীর তীরবর্তী টাঙ্গাইল সদর, কালিহাতী, নাগরপুর, ভূয়াপুর ও গোপালপুর উপজেলার প্রায় ৩ হাজার জেলে। 

সরকার নির্ধারিত ২০ কেজি করে চাউল সকল জেলেদের দেওয়ার কথা থাকলেও প্রায় অর্ধেক জেলে সরকারের অনুদান পায়নি বলে অভিযোগ রয়েছে।  সরকারের দেওয়া এই অনুদানের পরিমাণ আরও বাড়ানোর দাবি জানান জেলেরা।  

টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়ন মৎস্যজীবি সমবায় সমিতির সাধারণ সম্পাদক ঠান্ডু শিকদার বলেন, ‘মাছ ধরার এই নিষিদ্ধ সময়ে জেলেদের অভাব-অনটনে দিন কাটাতে হয়েছে। অভাবের কারণে কিছু সংখ্যক জেলেরা নিষিদ্ধ সময়েও নদীতে মাছ ধরতে যায়। 

এ কারণে অনেক জেলে সাজাও খেটেছেন।  এ ছাড়াও অনেক জেলেকে জরিমানাও দিতে হয়েছে। একমাত্র উপার্জক্ষম ব্যক্তি কারাবন্দি হওয়ায় তাদের পরিবার নিঃস্ব হয়ে পড়েছিল।’  

তিনি আরও বলেন, ‘সরকার ২০ কেজি করে চাউল অনুদান দিয়েছেন। আবার অনেক জেলে সরকারের এই অনুদান পায়নি।  এই ২০ কেজি চাউলে তো আর ৫-৭জন সদস্যের একটি পরিবার চলতে পারে না।  একটি সংসারে এক মাসে প্রায় ৫ হাজার টাকা খরচ হয়ে থাকে।  এজন্য অনুদানের পরিমাণ আরও বাড়ানোর দাবি জানাচ্ছি।’   
    
জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক নজরুল ইসলাম বলেন, বিষেধাজ্ঞার আওতায় জেলার ৫টি উপজেলার প্রায় তিন হাজার জেলে ছিল। 

আমরা সকল জেলের অনুদানের জন্য তালিকা পাঠিয়েছিলাম কিন্তু ১৫০৬ জন জেলের জন্য ২০ কেজি করে ৩০ মেট্টিকটন চাউল অনুদান এসেছিল।  অনুদান কম আসায় আমরা সকল জেলেকে অনুদান দিতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘নিষিদ্ধ সময়ে ইলিশ ধরার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৩জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে। 

৫০জন জেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।  এছাড়াও ৭১হাজার দুইশ’ টাকা জরিমানা ও ৪৯০ কেজি ইলিশ এবং ৫লাখ ২০৯ মিটার জাল জব্দ করা হয়েছে। 

জব্দকৃত ইলিশ জেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।  এ অভিযান সফল হয়েছে বলে তিনি দাবি করেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি