০১:২০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের পরও ব্যবস্থা না নেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৩০ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

 

টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পরও আইনগত ব্যবস্থা না নেয়ার অভিযোগ উঠেছে।

অবৈধ সংযোগকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে উল্টো তার কাছ থেকে ঘুষ নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

১২ অক্টোবর উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী বাড়িতে অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধ করে বিদ্যুৎ কর্তৃপক্ষ।

এঘটনায় ওই প্রধান শিক্ষকের তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি ভূঞাপুর পিডিবির সহকারি প্রকৌশলী ইবরাহীম খলিলের বিরুদ্ধে।

জানা গেছে, উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বাড়িতে প্রায় ৪বছর আগে বিদ্যুৎ সংযোগ নেয়া হয়।

এরপর থেকেই ওই বাড়ির মিটারে কারচুপি করে মিটারের বাইরে থেকে বাড়িতে বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যবহার করা হয়।

পরে গোপন সংবাদের ভিত্তিতে ১২ অক্টোবর ভূঞাপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের (পিডিবি) সহকারি প্রকৌশলী ইবরাহীম খলিল ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে টাঙানো বিদ্যুৎ সংযোগ দেখতে পায়।

এসময় বিদ্যুৎ সংযোগের তার জব্দ করা হয়। পরে ঘটনাস্থল থেকে মোটা অঙ্কের ঘুষ নিয়ে কাটা তারসহ গ্রাহককে বিদ্যুৎ অফিসে দেখা করতে বলে।

পরে বিদ্যুৎ অফিসের ওই প্রকৌশলী ১০ হাজার টাকার একটি পেলান্টি (জরিমানা) বিল আদায় করে।

ভূঞাপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের সহকারি প্রকৌশলী ইবরাহীম খলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর বাড়িতে অবৈধ বিদ্যুৎ সংযোগ পাওয়া যায়।

পরে সংযোগের তার কেটে জব্দ করা হয়। পরবর্তিতে গড় হিসেব করে ১০ হাজার টাকা জরিমানা করে বিদ্যুৎ বিল আদায় করা হয়

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি