০৯:১৮ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জমে উঠেছে কালিহাতী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

দীর্ঘ দিন পর টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনকে ঘিরে বিরাজ করছে উৎসবমুখোর পরিবেশ। আনন্দঘন পরিবেশে জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা। আগামী ২৪ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে এ নির্বাচন। 

গণমাধ্যম ব্যক্তিদের এ নির্বাচনকে ঘিরে সরব রাজনৈতিক,সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সচেতন মহল। নির্বাচনে একটি প্যানেল থাকলেও বিছিন্নভাবে প্রার্থী হয়েছেন বেশিরভাগ পদে। 

২০২৪-২৫ মেয়াদের নির্বাচনের আর মাত্র বাকি ৫ দিন। দিন যত ঘনিয়ে আসছে নির্বাচনের পরিবেশ ততই জমজমাট হয়ে উঠছে। শেষ সময়ে ভোটারদের দ্বারে-দ্বারে ঘুরে ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচনে লড়াই হবে হাড্ডা-হাড্ডি। এ যেনো অস্তিত্ব টিকে থাকার লড়াই। 

নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন-বর্তমান কমিটির সভাপতি তারেক আহমেদ (দৈনিক যুগান্তর) ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. রশীদ আহমেদ আব্বাসী দৈনিক জবাবদিহি), রঞ্জণ কৃষ্ণ পন্ডিত (দৈনিক আলোকিত বাংলাদেশ) এবং প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক  দাস পবিত্র(বাংলা টিভি)। 

সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন-কামরুল হাসান মিয়া(ডেইলি অবজারবার),আতাউর রহমান(ভোরের দর্পণ), রাইসুল ইসলাম লিটন(দৈনিক যায়যায়দিন) ও আনিছুর রহমান শেলী (স্বাধীন মত)। 

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- মুশফিকুর রহমান মিল্টন( দৈনিক মানব কন্ঠ), মুনসুর হেলাল বাদশা(প্রতিদিনের সংবাদ) ও সুমন ঘোষ(নিউজ মেইল)। 

যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন-সোহেল রানা(বাংলাদেশ বুলেটিন),আব্দুস সাত্তার(দৈনিক ভোরের পাতা) মনির হোসেন(সময়ের কাগজ) ও লতিফ তালুকদার(আজকের দর্পণ)। 

কোষাধক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- মেহেদী হাসান চেীধুরী মৃদুল( আনন্দ টিভি) ও সাইদুর রহমান সমীর(স্বাধীন বাংলা)। 

দপ্তর ও পাঠাগার সম্পাদক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন-শাহীন আলম( দৈনিক মানব জমিন) ও শরিফুল ইসলাম(আমার সংবাদ)। ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- নুর নবী রবিন(বাংলাদেশের আলো) ও জাহাঙ্গীর আলম (টাঙ্গাইল প্রতিদিন)। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন-শামীম আল মামুন ( খোলা কাগজ) ও হারুণ অর রশীদ(বাংলাদেশ সমাচার)। 

কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, মীর আনোয়ার হোসেন (সমকাল), মনিরুজ্জামান মতিন(আলোকিত প্রতিদিন),শাহ আলম(মজলুমের কন্ঠ) আবুল কালাম(ভোরের কাগজ), গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস(অপরাধ কন্ঠ) ও হুমায়ুন কবির (যুগধারা)।

শান্তিপুর্ণভাবে আগামী ২৪ ফেব্রুয়ারি শনিবার বেলা ২টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন চলবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন। কালিহাতী প্রেসক্লাবে এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৬ জন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি