১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

যুবদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৭ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

খালেদা জিয়ার মুক্তি দাবি ও বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে রোববার(২৭ অক্টোবর) টাঙ্গাইলে জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। 

এ উপলক্ষে রোববার সকালে জেলার বিভিন্ন উপজেলা থেকে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা এসে শহরের শান্তিকুঞ্জ মোড় এলাকায় সমবেত হতে থাকে। 

পরে জেলা জাতীয়তাবাদী যুবদলের কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়।  মিছিল শেষে যুবদল নেতাকর্মীরা জেলা কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক আশরাফ পাহেলী, খন্দকার রাশেদুল আলম প্রমুখ। 

কর্মসূচিতে জেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, আনিছুর রহমান, যুগ্ম-সম্পাদক আবুল কাশেম, জিয়াউল হক শাহিন, দপ্তর সম্পাদক একেএম মনিরুল হক, জেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহেল কাফি, জাহিদ হোসেন মালা, সাতিল, মাহমুদুল হাসান টিটন, আরজু, তোফাজ্জল, সুমন প্রমুখ সহ জাতীয়তাবাদী যুব দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় এসে হামলা-মামলা দিয়ে বিএনপি ও যুবদলকে দমাতে পারেনি। 

তারা একদিকে দেশে লুটতরাজ করছে অন্যদিকে বিএনপিকে ধংসের পায়তারা করছে। 

এই স্বৈরাচারী সরকারকে উৎখাত করতে যুবদল রাজপথে থেকে নেতৃত্ব দিবে বলে হুশিয়ারী দেন নেতারা। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি