০৫:৫১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

হাতেম আলী তালুকদারের মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক সংসদ সদস্য এবং শিমলা জামিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, জননেতা হাতেম আলী তালুকদারের ২২তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে, আজ ২৪ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১ টায় শিমলা জামিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় । 

উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে উক্ত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম জননেতা হাতেম আলী তালুকদারের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারন করেন গোপালপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবাহান তুলা, বীর মুক্তিযোদ্ধা  ডাঃ আঃ মান্নান, বীর মুক্তিযোদ্ধা সমেরেন্দ্র নাথ সরকার (বিমল), উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও শিমলা জামিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম ফারুক ও অন্যন্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অনুষ্ঠান সঞ্চালনা করেন উক্ত বিদ্যালয়ের শিক্ষক মোঃ আয়নাল হক ,উল্লেখ্য শিমলা জামিরুন্নেছা উচ্চ বিদ্যালয় জননেতা হাতেম আলী তালুকদারের মায়ের নামে ১৯৭৩ সালে প্রতিষ্ঠা করা হয়। 

আলোচনা অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাতার জন্য দোয়া ও মোনাজাত করা হয় । 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে "বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি" শীর্ষক এক সাক্ষাৎকার গ্রহন অনুষ্ঠানে শিমলা জামিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন গোপালপুর উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবাহান তুলা, বীর মুক্তিযোদ্ধা  ডাঃ আঃ মান্নান, বীর মুক্তিযোদ্ধা সমেরেন্দ্র নাথ সরকার (বিমল) । 

মুক্তিযোদ্ধা দেয়া প্রশ্নোত্তর শিক্ষার্থীরা খাতায় লেখে নেন । 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি