১২:৩৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে শিবির-বিএনপির ৫ নেতা-কর্মী আটক

মাসুদ রানা | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১০ অক্টোবর ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে রাষ্ট্র বিরোধী গোপন বৈঠকের সময় বিএনপি ও জামায়েত শিবিরের ৫ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

মঙ্গলবার রাতে উপজেলার পাকুটিয়া ইউনিয়নের রাথুরাতে অবস্থিত মুন ব্রিকফিল্ড থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো- নাগরপুর উপজেলার মামুদনগর গ্রামের শিবির নেতা মো. শাহালম শাহীন, পাঁচরাইল গ্রামের ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রতন মিয়া, ছোট বাগজান গ্রামের ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি এনামুল করিম লিটন, দুয়াজানী গ্রামের বিএনপি নেতা আজিজুল আজিজ এবং মামুদনগর গ্রামের বিএনপি নেতা মো. মজিদ মিয়া। 

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, ২১ আগষ্ট গ্রেনেড হামলার রায়কে কেন্দ্র করে পুলিশ আগে থেকেই সর্তক অবস্থানে ছিল। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পাকুটিয়ার মুন ব্রিকস এ অভিযান চালায়। এ সময় সরকার বিরোধী গোপন বৈঠক করা অবস্থায় বিএনপি ও জামায়েত শিবিরের ৫ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা সরকার বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকার কথা স্বীকার করেছে।

এদের বিরুদ্ধে মামলা দায়ের করে বুধবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি