০১:০৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাল্য বিয়ের দায়ে বর ও কনের ১লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে দুটি বাল্য বিয়ে ভেঙ্গে দিয়েছেন উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হক। 

বাল্য বিয়ের দায়ে দুই পক্ষের বর ও কনে পক্ষকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার তরফপুর ও মির্জাপুর পৌর সদরের বাওয়ার কুমারজানি এলাকায় ২টি বাল্য বিয়ের ঘটনা ঘটে।

জানা যায়, তরফপুর ইউনিয়নের তরফপুর গ্রামের সোনা মিয়ার ছেলে আসিফ (২৬) একই ইউনিয়নের ছিটমামুদপুর গ্রামের ছহিম মিয়ার মেয়ে (১৫) সাথে বিয়ের দিন ধার্য্য করা হয়। 

একই দিনে পৌর সদরের বাওয়ার কুমারজানি গ্রামের বাবলু দেওয়ানের ছেলে রাকিব দেওয়ান (১৯) সাথে ছিটমামুদপুর গ্রামের মান্নান মিয়ার মেয়ে (১৬) বিয়ের দিন ধার্য্য করা হয়। 

পরে গোপন সংবাদের ভিত্তিতে দুটি বাল্য বিয়ের অনুষ্ঠানে হাজির হন উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. মঈনুল হক। 

পরে বাল্য বিয়ের অনুষ্ঠান বন্ধ করে বর ও কনে পক্ষকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত তারা বিয়ে করবে না এই মর্মে মুচলেকা দেন।

এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হক জানান, সচেতনতাই পারে আমাদের সমাজকে বাল্য বিয়ে মুক্ত করতে। এজন্য বাল্য বিয়ে রোধে সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি