১১:৫৯ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঘাটাইলে ৫ ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

পরিবেশ ছাড়পত্র না নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় ইটভাটা স্থাপনের দায়ে পাঁচটি ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দিনব্যাপী টাঙ্গাইলের ঘাটাইলের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন। পরিবেশ অধিদপ্তর ঢাকা থেকে আসা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান অভিযানে নেতৃত্ব দেন।

জেলার ঘাটাইলের রসুলপুর এলাকার মেসার্স সাগর ব্রিকসকে ৬ লাখ, মেসার্স মামণি ব্রিকসকে ৬ লাখ, মেসার্স যমুনা  ব্রিকসকে ৫ লাখ, মেসার্স সততা ব্রিকসকে ৭ লাখ, ঘাটাইলের দেওলা গ্রামে প্রতিষ্ঠিত মেসার্স এসবি ব্রিকসকে ৬ লাখসহ মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মেসার্স স্বর্ণা ব্রিকসকে জরিমানা না করে শুধু বিনষ্ট করা হয়েছে।

টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. মোজাহিদুল ইসলাম আজ মঙ্গলবার সকালে প্রথম আলোকে বলেন, পরিবেশ ছাড়পত্র না থাকা, বনের কাঠ ব্যবহার, আবাসিক এলাকায় ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ইটভাটা স্থাপন ও কৃষিজমি থেকে মাটি কেটে ইটভাটায় নেওয়ার অপরাধে ওই পাঁচ ইটভাটার মালিককে জরিমানা করা হয়।সূত্র,প্রথম আলো।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান বলেন, ইটভাটাগুলো কোনো আইন না মেনেই ইট পুড়িয়ে আসছিল। এতে পরিবেশের ক্ষতি হয়। তাই তাদের জরিমানা করা হয়েছে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি