১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ট্রেনে কাটা পড়ে সেনা সদস্যসহ দুই জন নিহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে সেনা সদস্যসহ দুই জন নিহত হয়েছেন। বুধবার সকালে কালিহাতী উপজেলার হাতিয়া এবং সদর উপজেলার কহেলা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, বগুড়া সেনানিবাসের সৈনিক ফখরুল ইসলাম (২৫)। নিহত ফখরুল ইসলাম লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামের বাবুল মাস্টারের ছেলে। অপরজন হলেন- টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে খন্দকার আবুল কালাম (৪২)। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বলেন, হাতিয়ায় ট্রেনে কাটা একটি মরদেহ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইডি কার্ড দেখে বগুড়া সেনানিবাসে কর্মরত ফখরুলের মরদেহ শনাক্ত করে। ছুটি শেষে তিনি কর্মস্থলে ফিরছিলেন।

অপরদিকে ট্রেনে কাটা পড়ে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের কহেলা গ্রামের আবুল কালাম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। খবর পেয়ে নিহতের মরদেহ রেলওয়ে পুলিশ উদ্ধার করে। 

ঘারিন্দা রেলওয়ে পুলিশের (ইনচার্জ) আলী আকবর ট্রেনে কাটা পরে দুইজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ দুটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি