০৬:৫০ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অন্তঃসত্তা মা ও মেয়েকে জবাই করে হত্যা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৩ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের পৌর শহরের ৯নং ওয়ার্ডের ভাল্লুককান্দী গ্রামে আলামিনের বাড়ীতে একা পেয়ে ৭মাসের অন্তঃসত্তা মা লাকী বেগম (২২) ও তার চার বছরের শিশু কন্যা আলিফাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা। 

রোববার দিবাগত আনুমানিক রাত বারটার দিকে এ ঘটনা ঘটে। লোমহর্ষক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্থানীয়রা দ্রুত এ হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার ও সর্বোচ্চ বিচার দাবি করেছেন।

স্থানীয়দের তথ্যে জানা যায়, নিহত গৃহবধু লাকীর স্বামী আলামিন এলাকার আসাদ মার্কেটে মোবাইল ফোন ফ্যাক্সের দোকান করেন। ব্যবসার কারণে প্রায়ই তিনি মধ্যরাতে বাড়িতে ফিরতেন। এছাড়া ওই বাড়িতে নিহত মা মেয়ে আর আলামিন বসবাস করতেন। 

এ সুযোগ নিয়ে দূর্বৃত্তরা তার স্ত্রী ও কন্যাকে হত্যার পর তার ঘরে থাকা প্রায় ৮ লাখ টাকা লুট করে নিয়ে যান। নিহত শিশু কচুয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে পড়তো।

নিহত লাকীর স্বামী আলামিন জানান, রাত প্রায় ১২টার দিকে বাড়িতে এসে দেখেন তার বাড়ির গেটটি খোলা। এছাড়ার ঘরের ভিতরে জোড় শব্দে টেলিভিশন চলছে। 

এ সময় তিনি বাড়ির ভিতরে ঢুকতেই প্রথমে রক্তাত্ত অবস্থায় তার শিশু কন্যা আলিফাকে মাটি পরে থাকতে দেখে চিৎকার দিলে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে বাড়ির উঠানে রক্তাত্ত অবস্থায় তার স্ত্রী লাকীকেও পরে থাকতে দেখেন। 

পরে তারা মাটিতে পরে থাকা স্ত্রী কন্যার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশে খবর দেয়। তিনি লোমহর্ষক এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ প্রসঙ্গে, টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, শনিবার  দিবাগত রাত ১২.০৫ এর দিকে  কে বা কাহারা তাদের বাড়িতে ঢুকে তাদেরকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে। তবে এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।  মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

মা ও শিশুর মরদেহ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি