০২:৩৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিদ্যুৎপৃষ্ঠে পিতা নিহত, আহত ছেলে 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৬ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে বিদ্যুৎপৃষ্ঠে সোনা উল্লা (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে আহত হয়। 

রোববার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের হুগড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোনা উল্লা ওই এলাকার বাসিন্দা। আহতের নাম সোহরাব আলী মোল্লা (৩৮)।

বিষয়টি নিশ্চিত করে হুগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা বলেন, বাড়ির পল্লী বিদ্যুৎতের লাইনের তারে প্রথমে সোনা উল্লা হাত দিলে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি সোনা উল্লার ছেলে দেখতে পেরে বাবাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎপৃষ্ঠ হয়ে আহত হন। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। 

বিদ্যুৎতের ওই লাইনটিতে লিকেজ ছিল। বিদ্যুৎ অফিসের অবহেলার জন্যই এ ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি