১২:৪৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভূঞাপুরে ১১ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১২ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে ১১ ব্যবসা প্রতিষ্ঠানকে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

শনিবার (১২ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসলাম হোসাইন।

জানা যায়, ভেজাল খাদ্য তৈরী, মজুদ ও নোংরা পরিবেশে খাদ্য বিক্রির অভিযোগে ভূঞাপুর বাসস্ট্যান্ড ও বাজার রোডের ১১ টি প্রতিষ্ঠানকে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এদের মধ্যে মান্নান হোটেলকে ২ হাজার, লোকনাথ মিষ্টান্ন ভান্ডার ৫ হাজার, মুসলিম মিষ্টান্ন ভান্ডার ১৫শ, বাবর হোটেল ২ হাজার, মধুমিতা বিরিয়ানী হাউজ ১৫শ, মধু হোটেল ১৫শ, মান্নানের হোটেল ৫০০, যমুনা হোটেল ৩ হাজার, নিরিবিলি ফুড কর্ণার ৪ হাজার ও ইসমাইল হোটেলকে ১৫শ টাকা জরিমানা করা হয়। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসলাম হোসাইন বলেন, জনস্বাস্থ্য সুরক্ষার জন্য ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। আর এ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি