০২:৩৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহেদী হাসান (১৪) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার সকালে উপজেলার আজগানা ইউনিয়নের হাটুভাঙা বাজার তাজুল উলুম কওমী মাদ্রাসায় এ ঘটনা ঘটে।  নিহত মেহেদী হাসানের বাড়ি রংপুর জেলায়। 

জানা যায়, শুক্রবার সকালে মেহেদী হাসানসহ কয়েকজন ছাত্র ওই মাদ্রাসা সংলগ্ন মসজিদের সামনে ব্যাডমিন্টন খেলতে যায়।  খেলার সময় ব্যাডমিন্টনের ফুল মসজিদের চালে আটকে পড়ে। মেহেদী ফুল আনতে মসজিদের চালে উঠলে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। 

পরে তাকে উদ্ধার করে কুমুদিনী কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

মাদ্রাসা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক হায়দারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

মির্জাপুর থানার এসআই হাবিব বলেন, আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি