০১:০৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ

মোল্লা তোফাজ্জল | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২ আগস্ট ২০১৮ | |
, টাঙ্গাইল :

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সারাদেশে নেতা কর্মিদের বিরুদ্ধে গ্রেফতার ও গুম খুনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসুচি পালন করেছে টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবকদলের নব গঠিত কমিটির নেতাকর্মিরা।

বৃহস্পতিবার দুপুরে বিভিন্ন এলাকা থেকে ক্ষুদ্র ক্ষদ্র মিছিল এসে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সমবেত হয়। পরে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে পথসভার আয়োজন করে।

টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি তরিকুল ইসলাম ঝলকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম, এ রৌফ’র সঞ্চালনায় পথ সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম শফি, সহ-সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী, টাঙ্গাইল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু, স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল হাবিব পিপলু, মোহাম্মদ কামরুল হাসান উজ্জ্বল ও সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন জুয়েল প্রমুখ।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, স্বেচ্ছাসেবকদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা, টাঙ্গাইল সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসনাত শিল্পী, স্বেচ্ছাসেবকদলের নেতা মেহেদী হাসান মৃদুল, মামুন খানসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি