০২:৩৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীর সন্ত্রাসী শান্তকে গ্রেফতারের দাবী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

কালিহাতী পৌরসভা এলাকার সাতুটিয়া গ্রামের আমির হামজার ছেলে শান্ত (২০) এর বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজী সহ সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে তাকে গ্রেফতারের দাবী জানিয়েছে কালিহাতীর জনগণ। 

জানাযায়, গত ১ বৎসরে শান্ত (২০) বেপরোয়া হয়ে কালিহাতীতে চাঁদাবাজী সহ সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে। তার সন্ত্রাসী কর্মকান্ডে কালিহাতী পৌর এলাকার জনগণ সহ কালিহাতীর বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অতিষ্ট হয়ে পড়েছে। তথ্যানুসন্ধানে জানাযায়, গত বৎসর কালিহাতীর সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যাক্ত ঘর উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম আমিন নিলামে পেয়ে ভাঙ্গতে গেলে শান্ত ও তার ৭/৮ জন সহযোগী আমিনুল ইসলামের কাছে চাঁদা দাবী করলে চাঁদা দিতে অস্বীকার করায় আমিনুল ইসলাম সহ আরো দুজনকে কুপিয়ে আহত করে। 

সাতুটিয়ার মোশারফের ছেলে শাফিকে উপজেলার পুকুর ঘাটে এলোপাথারি কুপিয়ে আহত করেছিল ওই শান্ত। কালিহাতীর ভোটকা নামের এক ব্যক্তির ভাতিজাকে উপজেলা গেইটে কুপিয়ে মারাত্বক জখম করেছিল। বিগত দিনে সিলিমপুর দয়ালের রাইসমিলে দয়ালের নিকট চাঁদা দাবি করলে চাঁদা দিতে অস্বীকার করায় দয়ালকে হামলা করে গুরুতর আহত করে। আরো জানাযায়, কালিহাতী কলেজের জনৈক এক ছাত্রকে তুলে নিয়ে নিশ্চিতপুর রোডে নিয়ে বেধরক পিটিয়ে তার হাত ভেঙ্গে দিয়েছিল। 

কালিহাতী কেন্দ্রিয় মসজিদ সংলগ্ন হাসমত ফার্নিচারের মালিককে চাঁদা না দেওয়ার কারণে হাসমত সহ ৩/৪ জনকে পিটিয়ে আহত করেছিল। কদমতলীর জনৈক ব্যবসায়ী সাতুটিয়ায় বাসা নির্মান করতে গেলে শান্তকে চাঁদা না দেওয়ার কারণে বাসার কাজ বন্ধকরে দেয় শান্ত। শান্ত’র এসব কর্মকান্ডে কালিহাতীর সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। শান্তকে অনতিবিলম্বে গ্রেফতারের দাবী জানিয়েছে কালিহাতীর সর্বস্তরের জনগণ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি