১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে শেখ হাসিনার জন্মদিন পালিত 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালন করেছে উপজেলা আওয়ামী লীগ। জন্মদিন উপলক্ষে শনিবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে কেক কাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার বলেন আমাদের প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ শেষ করতে নিরলস পরিশ্রম করছেন। তিনি আজ বিশ্ব নেতাদের আসনে অধিষ্ঠিত হয়েছেন। শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই এদেশ বিশ্বের উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। তিনি বেঁচে থাকলেই বাংলাদেশ ভাল থাকবে। তাই শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় আমাদের সকলের দোয়া এবং তার কর্মকান্ডে সহযোগিতা করা উচিত।

এসময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ তোতা, যুগ্ম সাধারন সম্পাদক এবিএম নুরুল আলম খসরু, সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আতাউর রহমান সিদ্দিকী স্বপন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ আহম্মেদ রাজু, শ্রমিক নেতা ওয়ারেসুল হাসান সিদ্দিকী, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক শফিকুল ইসলাম মিন্টু, টাঙ্গাইল জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট নুরুল আলম, টাঙ্গাইল জেলা কৃষক লীগের যুগ্ম সাধারন সম্পাদক নুরুন্নবী সিদ্দিকীসহ কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি