০৫:১৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে সাংবাদিকদের সঙ্গে এমপি জোয়াহেরুল ইসলামের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০১৯ | |
, টাঙ্গাইল :

মির্জাপুর প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের। 

বৃহস্পতিবার বিকেলে মির্জাপুর প্রেসক্লাব সভাপতি মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা হয়। 

এ সময় এমপি জোয়াহেরুল ইসলামের সঙ্গে তার মেয়ে ডা. জাকিয়া আক্তার যুথী, জেলা মহিলা লীগ নেত্রী মির্জাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সালমা সালাম উর্মি ও তার স্বামী আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় এমপি অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম মির্জাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করে বলেন, দীর্ঘ প্রায় তিন দশক ধরে মির্জাপুর প্রেসক্লাবের সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশ ও জাতি গঠনে ভূমিকা রেখে চলেছেন।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন ও অগ্রযাত্রা শুরু হয়েছে তা অব্যাহত রাখতে ভবিষ্যতে আরও বেশি দায়িত্বশীল থেকে পেশাগত ভূমিকা পালন করতে হবে। 

পরে এমপি জোয়াহেরুল ইসলামকে ২০১৩ সালে মির্জাপুর প্রেসক্লাবের ২৫ বছর পূর্তি উৎসব উপলক্ষে প্রকাশিত স্মরণিকার একটি কপি তুলে দেয়া হয়।

এ সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নিরঞ্জন পাল, আবুল কাশেম খান, শামসুল ইসলাম সহিদ ও সাবেক সাধারণ সম্পাদক এরশাদ মিয়া প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি