১১:৪৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নিখোঁজের ৪২ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৩০ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভাবনা (৫) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। 

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার এলেঙ্গার পৌলি নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

নিহত শিশু ভাবনা উপজেলার দশাকিয়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাবু মিয়ার মেয়ে। 

এ ব্যাপারে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন বলেন, বুধবার সকালে এলেঙ্গার পৌলি নদীতে স্থানীয় জেলের মাছ ধরতে জাল ফেলে। 

পরে তাদের জালে শিশু ভাবনার মরদেহ দেখে তারা শিশুটির পরিবারকে খবর দেয়।  পরে তারা এসে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

উল্লেখ্য, সোমবার ২৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয় একটি মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে সল্লা এলাকার পৌলি নদীতে খেয়া নৌকা থেকে পড়ে শিশু ভাবনা নিখোঁজ হয়েছে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরী দল উদ্ধারকাজ পরিচালনা করে। পরে তারা শিশুটির সন্ধান না পেয়ে ওই দিন রাতে উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি