০১:০৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অবৈধ বালুর ঘাট দখলে নিতে আওয়ামীলীগের দুইগ্রুপে সংঘর্ষ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধ বালুর ঘাট দখলকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুইগ্রুপের সংঘর্ষে ১৫জন আহত হয়েছে। এদের মধ্যে চারজন গুরুত্বর আহত হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সিরাজকান্দি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিকরাইল ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন সরকার গ্রুপ ও ইউপি সদস্য নুর আলম মন্ডল (নহু মেম্বার) গ্রুপের লোকজনের সাথে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে ৫জনের নাম পাওয়া গেছে। এরা হচ্ছেন মান্নান খা (৫৫), আব্দুল ছবুর সরকার (৬০), ফজলু মিয়া, (৩৫) লাল মিয়া (৩২) ও স্বাধীন সরকার (২৮)। 

নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার জানান, বালুর ঘাটে আধিপত্য বিস্তার করার জন্য দেশীয় অস্ত্রসহ নহু মেম্বার, সাইদ ও বাবুর নেতৃত্বে হামলা চালানো হয়। হামলায় ৮জন আহত হয়েছে। এদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ইউপি সদস্য নুর আলম মন্ডল (নহু মেম্বার) জানান, ইউপি চেয়ারম্যান মতিন সরকারের ভাই মমিন সরকারসহ কয়েকজন মিলে দেশীয় অস্ত্র নিয়ে সিরাজকান্দি বাজারের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এসময় বাঁধা দিতে গেলে আমাদের ৭জন আহত হয়। 

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম জানান, উপজেলার সিরাজকান্দি বাজারে বালু ঘাটের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইগ্রুপের মুখোমুখি অবস্থান নেয়। পরে সেটি সংঘর্ষের রুপ নেয়। এতে ১৫জনের মত আহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি