০২:৩২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে ফাঁসিতে ঝুলে স্কুলছাত্রীর আত্মহত্যা

| টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৩১ মার্চ ২০১৭ | | ১৩৭৫
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে ফাঁসিতে ঝুলে সুমি আক্তার (১৪) নামের দশম শ্রেণির এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। সুমি উপজেলার মহেলা এলাকার মো: রফিকের মেয়ে। সে মহেলা রাবেয়া সিরাজ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ছিলো।

তার পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার সকালে সুমি বিদ্যালয়ে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচনে ভোট দিতে যায়। দুপুর সাড়ে ১১টার দিকে সে বিদ্যালয় থেকে ফিরে নিজ ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। দীর্ঘক্ষণ ঘরের দরজা না খোলায় দুপুর সাড়ে ১২টার দিকে পরিবারের সদস্যরা দরজা ভেঙ্গে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সুমিকে দেখতে পায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয়রা পুলিশকে জানালে, রাত ৮টার দিকে কালিহাতী থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) নবকুমার জানান, স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তার বাবা বাদী হয়ে কালিহাতী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি