০৩:৪৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

এক চোখের পরিবর্তে অন্য চোখের অপারেশন

ভুল চিকিৎসায় চোখ হারিয়ে বিপাকে রোগী ও স্বজনরা

আরিফ উর রহমান টগর | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২২ এপ্রিল ২০১৭ | | ৪৪৯৭
, টাঙ্গাইল :

টাঙ্গাইল শহরের রোকেয়া আই সেন্টারের ভুল চিকিৎসায় এক চোখের পরিবর্তে অন্য চোখের অপারেশনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার সন্ধ্যায় শহরের বেবীস্ট্যান্ড এলাকার রোকেয়া আই কেয়ার এন্ড ফেকো সেন্টারে এ ঘটনা ঘটে।

রোগী ও স্বজনরা জানান, শুক্রবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার ভাল্লুককান্দি এলাকার মরহুম খোরশেদ আলমের স্ত্রী মালেকা বেগম (৪৭) চোখের সমস্যার কারণে রোকেয়া আই কেয়ার এন্ড ফেকো সেন্টারে চিকিৎসকের পরামর্শ নিতে আসেন। এ সময় হাসপাতালের চিকিৎসক মোস্তফা সরোয়ার তার চোখের অবস্থা দেখে আজই অপারেশন করাতে হবে বলে রোগী ও স্বজনদের জানান।

রোগীর পরিবার অপারেশনের সিদ্ধান্ত নিলে ওই চিকিৎসক ডান চোখ অপারেশনের উপযোগি করতে প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ করেন। সন্ধ্যায় রোগীকে অপারেশন থিয়েটারে নেয়ার পর ওই চিকিৎসক ভুল ক্রমে ডান চোখের পরিবর্তে বাম চোখের অপারেশন করেন। অপারেশনকালে রোগী ব্যথায় চিৎকার শুরু করে। এ সময় রোগী ডান চোখের পরিবর্তে বাম চোখ অপারেশন কেন করা হচ্ছে জানতে চাইলে চিকিৎসক উত্তেজিত হয়ে রোগীকে চুপ থাকতে বলেন এবং দুই চোখেরই অপারেশন করতে হবে বলেও চিকিৎসক জানান।

অপারেশন শেষে রোগী স্বজনদের বিষয়টি অবগত করেন। অপারেশনের পর সে এখন দুই চোখেই দেখতে পারছেনা বলে জানালে হাসাপাতালে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।

এসময় রোগীর ক্ষতিপূরণসহ হাসপাতালের মালিক ও চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান স্বজনরা।

এ ঘটনায় রোগীর ছেলে শিপন আহমেদ বাদী হয়ে হাসপাতালের চিকিৎসক ও মালিক ডাঃ মোস্তফা সরোয়ারকে প্রধান আসামী করে তিনজনের নামে টাঙ্গাইল মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

রোগীর অভিযোগ ও ছাড়পত্রে ডান চোখের অপারেশনের কথা উলে­খ থাকার বিষয়ে রোকেয়া আই সেন্টারের মালিক ও চিকিৎসক ডাঃ মোস্তফা সরোয়ার জানান, রোগীর দুই চোখের অবস্থাই খারাপ। দুই চোখেরই অপারেশন করতে হবে। তাই বাম চোখ অপারেশন করেছি। কয়েকদিন পরেই ডান চোখ অপারেশন করতে হবে।

অপারেশনের কারণে রোগী দুই চোখেই দেখতে পারছেনা এমন প্রশ্নে তিনি জানান, ধীরে ধীরে সেটি স্বাভাবিক হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি