০২:৪৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

চেয়ারম্যান আজাহার সভাপতি নির্বাচিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম কে আর এস ইনস্টিটিউশন পরিচালনা পরিষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আজাহারুল ইসলাম। 

তিনি ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান। বৃহস্পতিবার সকালে তাকে সভাপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়।

গত ২৫ আগস্ট ওই প্রতিষ্ঠানের অভিভাবক প্রতিনিধিদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান আজাহারুল ইসলাম সমর্থিত পূর্ণ প্যানেল বিজয়ী হয়। 

নির্বাচিতরা হলেন ভজন মন্ডল, শাজাহান মিয়া, পারুল বেগম, মন্তোষ শিকদার নিরঞ্জন, ও সোহেল রানা।

বৃহস্পতিবার অভিভাবক সদস্যদের গোপন ভোটে সভাপতি পদের নির্বাচনের দিন। একাধিক প্রার্থী না থাকায় চেয়ারম্যান পদে আজাহারুল ইসলামকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত ঘোষণা করে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন অর রশিদ। 

এ ব্যাপারে ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নবনির্বাচিত সভাপতি আজাহারুল ইসলাম বলেন, নির্বাচিত অভিভাবক প্রতিনিধিরা আমার উপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন তার মূল্য দেয়ার চেষ্টা করবো। 
 

 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি