০১:১৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৮ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কালিহাতী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে কালিহাতী সরকারি আরএস পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আতোয়ার রহমান সিদ্দিকী স্বপন, ফাতেমা হালিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল হক, কালিহাতী কলেজের শিক্ষক সোহরাব আলী, কালিহাতী পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এইচ এম হৃদয়, আরমান ও মাসুম, কালিহাতী কলেজ ছাত্রলীগের আহ্বায়ক জাহিদ ও যুগ্ম আহ্বায়ক মোতালেব, পৌর স্বেচ্ছাসেবক সহ-সভাপতি রাজন, ছাত্রলীগ নেতা পিন্টু, আসলাম প্রমুখ।

কর্মসূচির অংশ হিসেবে উপজেলার প্রতিটি ইউনিয়ন, পৌরসভা, শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণস্থানে গাছের চারা বিতরণ এবং রোপণ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি