১১:২৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কুমুদিনী মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউটের কার্যক্রম শুরু 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৮ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

কার্যক্রম শুরু করল কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের নতুন প্রতিষ্ঠান কুমুদিনী মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট (কেএমটিআই)। 

বুধবার সকালে হাসপাতালের নতুন লাইব্রেরীতে সংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নতুন এ প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার কথা জানান ইনস্টিটিউটের অধ্যক্ষ ও কুমুদিনী হাসপাতালের প্রোগ্রাম এডভাইজার ডা. এস এম শহীদুল্লাহ । 

এ সময় ইনস্টিটিউটের সচিব মো. আব্দুল হাই, সিবিএম প্রোগ্রাম অফিসার তামজিদা পারভীন উপস্থিত ছিলেন। 

অধ্যক্ষ ডা. এসএম শহীদুল্লাহ জানান, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ছোট বড় দশটি সহযোগি প্রতিষ্ঠান রয়েছে। এগুলো হলে কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমস, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ ও ডেন্টাল ইউনিট, কুমুদিনী নাসিং স্কুল এন্ড কলেজ, রণদা সাহা প্রসাদ বিশ্ববিদ্যালয়, কুমুদিনী ট্রেড ট্রেনিং সেন্টার, কুমুদিনী গার্মেন্টস, কুমুদিনী হ্যান্ডিক্যাপ ও কুমুদিনী ফার্মা। 

মতবিনিময়কালে তিনি বলেন, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিটি প্রতিষ্ঠান তাদের কার্যক্রমের মাধ্যমে দেশ-বিদেশে সুনাম অর্জন করেছে। এগারো নম্বরের তালিকায় যুক্ত হওয়া কুমুদিনী পরিবারের নতুন সদস্য কুমুদিনী মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট (কেএমটিআই) ও তার ধারাবাহিকতা বজায় রাখবে বলে তিনি বিশ্বাস করেন। চলতি সেশনেই শিক্ষার্থী ভর্তি করা হবে এবং শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম কুমুদিনী কমপ্লেক্স মির্জাপুর এ চলবে। 

তিনি বলেন, পাঁচটি শাখার অনুমোদনপেলেও চলতি শিক্ষা বর্ষে ল্যাবরেটরি, ফিজিউথেরাপি ও অপথ্যালমিক এসিসটেন্ট তিন শাখায় ২০ জন করে মোট ৬০ শিক্ষার্থী ভর্তি করা হবে। 

ছাত্রীদের জন্য আবাসিক সুবিধার ব্যবস্থা রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি