১০:১৩ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৮ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইলে গুল্লাহ এলাকায় ঝুলন্ত অবস্থায় একটি গাছ থেকে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।  নিহতের কোন পরিচয় পায়নি। 

বুধবার (২৮ আগস্ট) সকালে বসাইল উপজেলার গুল্লাহ এলাকায় ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানান, উপজেলার গুল্লাহ এলাকায় গ্রামের কিশোর-কিশোরীরা শাপলা তুলতে গেলে পাশর্^বর্তী একটি গাছে ঝুলন্ত লাশ দেখতে পায়। স্থানীয় ইউপি সদস্য আকবর আলী ওরফে ধলা মিয়া বিষয়টি পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঝুলন্ত অবস্থায় ওই অজ্ঞাত ব্যক্তির লাশটি উদ্ধার করে। 

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ধারনা, লাশের গায়ে ও মুখে কাদামাটির চিহ্ন দেখে মনে হয় তার সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। পরে হয়তো তাকে শ্বাসরোধ করে দুর্বৃত্তরা মেরে গাছে ঝুলিয়ে রেখে যায়।

এ ব্যাপারে বাসাইল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, স্থানীয়দের সংবাদের প্রেক্ষিতে ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি