০৫:১৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ওই মামা গাড়ী ঘুড়াও ঢাকা যাইগা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১০ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

ওই মামা গাড়ী ঘোড়াও ঢাকা যাইগা..। শনিবার দুপুরে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল অংশের নগরজলফৈ বাইপাসে যানজটে আটকে থাকা ঢাকায় একটি বেসকারি প্রতিষ্ঠানে কর্মরত রিপন মিয়া নামের কুড়িগ্রামের এক বাস যাত্রী এমন ক্ষোভ প্রকাশ করেন। 

তিনি বলেন, ভোরে ঢাকা থেকে রওনা দিয়েছি কিন্তু এখন বাজে দুপুর দেড়টা যানজটে আটকা আছি টাঙ্গাইলের বাইপাস নগরজলফে এলাকায়। তাহলে কুড়িগ্রামে কখন পৌছাবো এ নিয়ে চরম দুঃচিন্তায় রয়েছি।

মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় যানজটে আটকা থাকা ঢাকা থেকে ছেড়ে আসা শাহজাদপুর ট্রাভেলস্ এর বাসযাত্রী ও পোশাক শিল্প প্রতিষ্ঠানে কর্মরত পারভীন জানান, বৃহস্পতিবার ছুটি হলেও যানজটমুক্ত বাড়ী ফেরার আসায় আজ ভোরে ঢাকা থেকে দুই মিশু কণ্যাকে নিয়ে যাত্রা শুরু করেছি। তবে আজকেও দেখছি ভয়াবহ যানজট। যদিও এখন দুপুর কিন্তু প্রায় আধা ঘন্টা যাবৎ যানজটে আটকা রয়েছি টাঙ্গাইলের নগরজলফৈ বাইপাসে। কখন বাড়ী ফিরবো তা বুঝতে পারছিনা। এর মধ্যে চরম গরমে ছোট দুই বাচ্চা নিয়ে চরম দুভোর্গ পোহাচ্ছি।

কুড়িগ্রামগামী হানিফ পরিবহন বাস চালক আব্দুর রহিম জানান, ভোরে ঢাকা থেকে রওনা দিলেও যানজটে আটকা পরতে পরতে এই দুপুরে কেবল পৌছেছি টাঙ্গাইলের নগরজলফে বাইপাসে। সেতু পর্যন্ত পৌছাবো কখন আর সেতুর পশ্চিম অংশে যানজটের কি অবস্থা তা নিয়েই ভাবছি। ঘন্টার পর ঘন্টা এভাবে যানজটে আটকে থেকে বাস চালাতে চরম বিরক্ত লাগছে।
রংপুরগামী এস আর ট্রাভেলস্ এর বাস চালক মতিন মিয়া বলেন, ভোরে রওনা দিয়েও দুপুর পর্যন্ত পৌছেছি মাত্র টাঙ্গাইল। তাহলে রংপুর কখন পৌছাবো এ নিয়ে চিন্তায় আছি। এরপরও আজকের গরমে অতিষ্ট হয়ে উঠেছি।

ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের তারুটিয়া আন্ডারপাস এলাকায় দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরীফ জানান, সেতুর পশ্চিম অংশের সিরাজগঞ্জ জেলার নলকা ব্রীজ, হাটিকুমড়–ল আর কড্ডা মোড় এলাকায় পরিবহন টানতে না পারার কারনে সেতু পূর্ব অংশ টাঙ্গাইল মহাসড়কে এ যানজটের সৃষ্টি হচ্ছে। তবে টাঙ্গাইল অংশের পাকুল্লা, নগরজলফৈ, রাবনা আর এলেঙ্গা বাইপাস ছাড়া প্রায় সকল অংশেই যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে বিকেলের দিকে যান চলাচল স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। মহাসড়কের এ যানজট নিরসনে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট, পুলিশের ৬৭০ জন পুলিশ সদস্য, ১৯০জন আনসার সদস্য কাজ করছেন। 

এছাড়াও মহাসড়কে মলমপার্টি আর ছিনতাইয়ের কবলমুক্ত ঘরমুখো মানুষের বাড়ী ফেরা নিশ্চিতে তৎপরতা চালিয়ে যাচ্ছেন সাদা পোশাকের পুলিশ আর র‌্যাব বলেও জানান তিনি।


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি