০১:০০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পানিতে ডুবে ও ছাদ থেকে পরে ২ শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৪ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের এনায়েতপুর খালে পানিতে ডুবে মরিয়ন (৪) ও সখীপুর পৌর শহরের বাসার ছাদ থেকে পরে জাকিয়া আক্তার (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এ দূর্ঘটনা দুটি ঘটে। 

পানিতে ডুবে নিহত মরিয়ম টাঙ্গাইল পৌর শহরের এনায়েতপুর ধুলেরচর মাদারাসা এলাকার সজিব মিয়ার মেয়ে। অপরদিকে বাসার ছাদ থেকে পরে নিহত জাকিয়া আক্তার সখীপুর পৌর শহরের ৩নং ওয়ার্ডের হোটেল ব্যবসায়ি কাঞ্চন মিয়ার মেয়ে।

জানা যায়, বুধবার দুপুরে টাঙ্গাইল পৌর শহরের এনায়েতপুর ধুলেরচর মাদারাস এলাকার বাসিন্দা সজিব মিয়ার মরিয়ম (৪) কে খুঁজে পাওয়া যাচ্ছিলনা। অনেক খোঁজাখুজির পর বাড়ির পাশের খালের পানিতে ভাসতে দেখা যায়। পরিবারের লোকজন শিশু মরিয়মকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সত্যতা নিশ্চিত করেছেন ওয়ার্ডের মহিলা কাউন্সিলর জেবু আক্তার।

অপর দিকে বুধবার দুপুর দেড়টার দিকে সখীপুর পৌর শহরের ৩নং ওয়ার্ডের বাসিন্দা ও হোটেল ব্যবসায়ি কাঞ্চন মিয়ার দ্বিতলা বাসার ছাদে খেলা করার সময় অসাবধানতাবশত নিচে পরে গুরুতর আহত হয় তার মেয়ে জাকিয়া আক্তার (৪)। তাকে উদ্ধার করে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এবং পরে অবস্থার অবনতি হলে তাকে মির্জাপুর কুমুুদিনী হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি