১১:২৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিনাধান-১৯ এর মাঠ দিবস অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা বিনাধান-১৯ এর মাঠ দিবস গতকাল সোমাবার (১৯ আগস্ট) বিকালে উপজেলার নলহরা গ্রামে অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা’র আয়োজনে ও পরিবর্তিত আবহাওয়া জাত উন্নয়ন শীর্ষক কর্মসূচির অর্থায়নে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ধনবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মাসুদুর রহমানের সঞ্চলনায় প্রশিক্ষণ ও পরিকল্পনা বিনা ময়মনসিংহ- ২ পরিচালক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহা-পরিচালক ড. বীরেশ কুমার গোস্বামী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিনাধান-১৯ এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকার্তা ড. আবুল কালাম আজাদ, বিনা উপকেন্দ্র জামালপুর (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মাহবুবুর রহমান খান, শামীম আকরাম, সুনন্দা সরকার প্রমা, ধনবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে বিনা’র উদ্ভাবন করা আউশ ধান, বিনাধান-১৯ এর সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস ও ফসল কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ ছাড়াও বিনাধান-১৯ এর মাঠ দিবস অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, এলকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ এবং ১৫০ জন কৃষক উপস্থিত ছিলেন।


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি