০১:২১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৭ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

কুমিল্লার মুরাদনগর ও দিনাজপুরের পার্বতীপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা-নির্যাতন,  হত্যার প্রতিবাদ, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ণ, সংখ্যালঘু কমিশন এবং মন্ত্রণালয় গঠনের দাবিতে টাঙ্গাইলে হিন্দু বৌদ্ধ  খ্রিস্টান ঐক্য পরিষদের গণ অবস্থান ও বিক্ষোভ সমাবেশ শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ ছিল এটি।

সমাবেশে বক্তব্য রাখেন হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও  শ্রী শ্রী কালী বাড়ি মন্দির কমিটির সভাপতি সুভাষ চন্দ্র সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ টাঙ্গাইল জেলা শাখা ভারপ্রাপ্ত সভাপতি অধীর চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সাধন চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ টাঙ্গাইল শহর শাখার সভাপতি তমাল বিহারী দাস, সাধারণ সম্পাদক সুমন সরকার, পূজা উদযাপন পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুন ঝন্টু, হিন্দু নেতা স্মরণ দত্ত, নিরঞ্জন পাল, দ্বিজেন সাহা, ভজন সাহা, যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অজয় সাহা, সদস্য সচিব গোপীনাথ সাহা, যুগ্ম আহ্বায়ক বিজয় দে,  শ্রীবাস সাহা প্রমুখ। 

বক্তারা বলেন ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক হামলা, বাড়িঘরে আগুন, লুটতরাজ এবং ধর্মপ্রাণ শহিদুল পিটিয়ে হত্যার করা হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাই।  অতি দ্রুত সব দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। 

বক্তারা বলেন বাংলাদেশে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানস কন্যা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য কাজ করে যাচ্ছেন।  দেশের রাজনীতিকে ভিন্নখাতে প্রবাহিত করতে এবং বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বে নষ্ট করে দেওয়ার জন্য এগুলো করা হচ্ছে। দ্রুত নিয়ন্ত্রণ করা না গেলে এধরণের ঘটনা ঘটতেই থাকবে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি