০২:১৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অজ্ঞাত ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৮ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে ধলেশ্বরী নদীর শাখা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

রবিবার (১৮ আগষ্ট) সকালে উপজেলার নলসন্ধ্যার জিয়া খালে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বরিবার সকালে জেলেরা মাছ ধরার জন্য ওই খালে জাল ফেলতে গেলে নদীতে লাশ ভাসতে দেখে ভয়ে চলে আসে। আশপাশের লোকজনকে খবর দিলে শতশত নারীপুরুষ লাশ দেখতে আসে।পরে স্থানীয়রা নাগরপুর থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে এসে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে নিয়ে যায়। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গোলাম মোস্তফা মন্ডল জানান, লাশ দেখে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে দূর্বত্তরা ৮-১০ দিন আগে লোকটিকে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দিয়েছে।খৎনা করা থাকায় আমরা লোকটিকে মুসলিম ধরে আমাদের তদন্ত কার্যক্রম শুরু করেছি। 

আশা করছি খুব দ্রুতই লাশের পরিচয় সনাক্ত করেএ র সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে পারবো।


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি