১১:১৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নানা কর্মসূচীর মধ্যদিয়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০১৭ | | ৮৫
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে নানা কর্মসূচীর মধ্যদিয়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল স্বাক্ষরতা অর্জন করি ডিজিটাল বিশ্ব গড়ি।

শুক্রবার উপজেলা প্রশাসন এ কর্মসূচী পালন করে।

কর্মসূচীর মধ্যে রয়েছে র‌্যালি, আলোচনা সভা, শিক্ষার্থীদের হাতের লেখা প্রতিযোগিতা, শিক্ষকদের কুইচ প্রতিযোগিতা এবং বয়স্ক নিরক্ষরদের স্বাক্ষর জ্ঞান দান করা।

সকালে উপজেলা প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে উপজেলা চত্বরে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে মুক্তির মঞ্চে গিয়ে শেষ হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা শিক্ষা অফিসার খলিলুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান, জান্নাতুল ফেরদৌস, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সহিনুর রহমান খান, সাধারণ সম্পাদক আল মামুন খান, প্রধান শিক্ষক আব্দুল হামিদ প্রমুখ।

এরপর শিক্ষার্থীদের হাতের লেখা প্রতিযোগিতা, শিক্ষকদের কুইচ প্রতিযোগিতা এবং বয়স্ক নিরক্ষরদের স্বাক্ষর করা শিখানো হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি