০২:১৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

২ টাকার জন্য হাত ভাঙ্গলো এতিম বালকের!

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০১৬ | | ৪১২
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইলে দুই টাকার জন্য এক এতিম বালকের হাত ভাঙ্গার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে উপজেলার কাঞ্চনপুর এলাকায়।

জানা যায়, উপজেলার কাঞ্চনপুর কাজিরাপাড়া এলাকার শিপন সরকার একই এলাকার মৃত আব্দুছ ছামাদ মিয়ার ছেলে মমিন মিয়া (১৫) কে গত ২১ সেপ্টেম্বর বিকেলে স্থানীয় এক দোকানে ৩৫ টাকা দিয়ে হাফ লিটার তৈল কিনতে পাঠায়। দোকানে গিয়ে দেখে তৈলের মূল্যে ৩৭ টাকা।

মুদি দোকান্দার আব্দুস সালাম খান (৬০) কে মুমিন দুই টাকা পরে দেয়ার কথা বললে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তৈল কিছুটা পড়ে যায়। এসময় দোকান্দার মমিনকে মারার চেষ্টা করলে মমিন দৌড়ে পালিয়ে যায়।

পরের দিন ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় মমিনকে একা পেয়ে দোকান্দার আব্দুল সালাম খান লাঠি দিয়ে আঘাত করলে বালকটির হাত ভেঙে যায়। পরে তার স্বজনরা বালকটিকে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এখনো বালকটি হাসপাতালের বেডে ব্যথায় কাতরাচ্ছেন বলে জানা গেছে।

মমিনের চাচা আব্দুর রউফ বলেন, মমিনের কোন দোষ নেই, অযথা বাঁশ দিয়ে আঘাত করে হাত ভাঙ্গা হয়েছে। স্থানীয়রা মামলা করতে বাধা দেয়ায়, ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ পত্র দিয়েছি।

অভিযুক্ত আব্দুস সালাম খানকে মোবাইল করা হলে তিনি সাংবাদিকের পরিচয় পেয়ে লাইন কেটে দেয়। পরে কয়েকবার মোবাইল করার পরও তিনি আর রিসিভ করেনি।

এ ব্যাপারে কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন-অর-রশিদ বলেন, এ ঘটনায় মমিনের মা একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের প্রেক্ষিতে নোটিশের মাধ্যমে বাদী ও বিবাদীকে ২৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) হাজির হওয়ার জন্য বলা হয়েছে।

বাসাইল থানার ওসি মোঃ নুরুল ইসলাম খান বলেন, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি