১২:০৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পরিবারের দাবি হত্যাকান্ড

মির্জাপুরে নিখোঁজের তিন পর মাদ্রাসাছাত্রীর লাশ শনাক্ত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২১ সেপ্টেম্বর ২০১৬ | | ১৮১
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজ হওয়ার তিনদিন পর তানিয়া আক্তার নামে এক মাদ্রাসা ছাত্রীর লাশ শনাক্ত করেছে তার পরিবার। তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করছে নিহত ছাত্রীর পরিবার।

সোমবার বিকালে তানিয়ার চাচা মো. আরফান আলী কুমুদিনী হাসপাতালের মহিলা ওয়ার্ডে গিয়ে তার মৃতদেহ শনাক্ত করেন।

নিহত তানিয়া এ উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পাঁচগাও গ্রামের নজরুল ইসলামের মেয়ে। সে বাঁশতৈল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। এ ব্যাপারে তানিয়ার চাচা আরফান আলী সোমবার রাতে অপমৃত্যুর মামলা করেছেন।

মঙ্গলবার সকালে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

মামলার বিবরন সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ হয় তানিয়া। সোমবার দুপুরে লোক মারফত পরিবারের সদস্যরা জানতে পারেন উপজেলার বহুরিয়া ইউনিয়নের মন্দিরাপাড়া গ্রামের রায়হান ও তার চাচা আব্দুর রহিম তানিয়াকে অসুস্থ অবস্থায় কুমুদিনী হাসপাতালে ভর্তি করেছেন।

খবর পেয়ে তানিয়ার চাচা আরফান আলী ওয়ার্ড মেম্বার আব্দুল লতিফকে সঙ্গে নিয়ে কুমুদিনী হাসপাতালে গিয়ে তানিয়ার মৃতদেহ দেখতে পান।

কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দার বলেন, সোমাবার দুপুরে অসুস্থ অবস্থায় চার-পাঁচ জন যুবক তানিয়াকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করান। পরে আমরা বুঝতে পারি যে, সে বিষপান করেছে। সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসা দেয়া হয়। কিন্ত অনেক আগেই বিষপান করায় দুপুর তিনটার দিকে তার মৃত্যু হয়।

তানিয়াকে হাসপাতালে ভর্তির সময় চার-পাঁচজন যুবক ছাড়া পরিবারের কোন লোকজন সেখানে ছিলেন না বলে ডা. দুলাল চন্দ্র পোদ্দার জানান।

এদিকে তানিয়ার চাচা আরফান আলী জানান, মন্দিরাপাড়া গ্রামের রহমান কারীর ছেলে রায়হান দীর্ঘদিন ধরে নানাভাবে ফুসলিয়ে তানিয়াকে প্রেমের ফাঁদে ফেলে। বিয়ের প্রলোভন দেখিয়ে গত শনিবার তানিয়াকে বাড়ি থেকে ভাগিয়ে নিয়ে যায়। কিন্ত রায়হানের পরিবারের লোকজন তানিয়াকে মেনে না নিয়ে তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে তাকে মেরে ফেলেছে।

তানিয়ার মৃত্যুর পর থেকে রায়হান ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে বলে জানা গেছে। তারা এই হত্যার বিচার দাবি করেন।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যৃর সঠিক কারণ জানার পর যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি