০২:৫৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সখীপুরে জামাইর হাতে শাশুরী খুন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৩ নভেম্বর ২০১৬ | | ৮৩২
, টাঙ্গাইল :

যৌতুকের দাবী মিটাতে না পারায় শ্বাশুড়ীকে পিটিয়ে হত্যা করেছে মেয়ের জামাই ও তার পরিবারের লোকজন। ঘটনাটি ঘটেছে সখীপুর উপজেলার নলুয়া দক্ষিণ পাড়া গ্রামে।

নিহত শ্বাশুড়ীর নাম জহুরা বেগম। সে বাসাইল উপজেলার বাংড়া জোরবাড়ি গ্রামের মেহের আলীর স্ত্রী।

জানা যায়, বাসাইল উপজেলার বাংড়া জোরবাড়ি গ্রামের মেহের আলীর মেয়ে মরিয়ম আক্তারের গত ৮মাস আগে বিয়ে হয় সখীপুর উপজেলার নলুয়া দক্ষিণ পাড়া গ্রামের লাল মিয়োর ছেলে হাসান সজীব রাজিবের সাথে। কথা ছিল বিয়ের সময় তিন ভরি স্বর্ণ দেয়ার। কিন্তু বিয়ের সময় নগদে দুই ভরি স্বর্ণ দেয়া হয়। এরপর থেকেই বাকি এক ভরি স্বর্ণ দাবি করে স্বামীর পক্ষ।

পরবর্তীতে সিএনজি চালিত অটো রিক্সা ও বিদেশ যাওয়ার জন্য তিন দফা দুই লাখ টাকা দাবি করে রাজিবসহ তার পরিবারের লোকজন। যৌতুকের দাবি পূরণ করতে না পারায় বিয়ের পরই মরিয়মকে বাবার বাড়ি পাঠিয়ে দেয়া হয়। বার বার মরিয়মকে নিয়ে স্বামীর বাড়ি যায় মেহের আলী। কিন্তু তাড়িয়ে দেয়া হয় প্রতিবারই।

সর্বশেষ মঙ্গলবার বিকেলে মরিয়মের বাবা মেহের আলী ও মা জহুরা বেগম মেয়ে মরিয়ম আক্তারকে সাথে নিয়ে জামাই রাজিবদের বাড়িতে যান। যৌতুকের টাকা না দেয়ায় তাদের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। পরে রাজিব ও তার পরিবারের লোকজন মেহের আলী ও তার স্ত্রী- মেয়ের উপর চড়াও হয়। এলোপাথারী পিটিয়ে শ্বাশুড়ী জহুরা বেগমকে গুরুতর আ হত করেন।

পরে তাকে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে ডাক্তার মৃত ঘোষণা করে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি