০১:০১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগে পিতা আটক  

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে ছেলেকে হত্যার অভিযোগে পিতা সাবেক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার সকালে উপজেলার সদর ইউনিয়নের কাশাদহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম মাসুদ মিয়া (২০)। সে মাদকাসক্ত ছিলো বলে স্থানীয়রা জানিয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার কাশাদহ গ্রামের সাবেক ইউপি সদস্য মফিজ উদ্দিনের ছেলে মাসুদ শুক্রবার সকালে তার বাবার কাছে এক লাখ টাকা দাবি করে। মফিজ উদ্দিন তা দিতে অস্বীকার করলে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। 

একপর্যায়ে মাসুদ উত্তেজিত হয়ে বাড়ির ফ্রিজ ও আসবাবপত্র ভাংচুর করে। এ সময় মফিজ উদ্দিন ছেলেকে মারধর করে। এতে মাসুদ আরও ক্ষিপ্ত হয়ে উঠে। পরবর্তীতে তার বড় ভাই মতিয়ার এগিয়ে গিয়ে মাসুদকে কোদালের উল্টো দিক দিয়ে মাথায় আঘাত করে। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে আশেপাশের লোকজন এগিয়ে গিয়ে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে। 

প্রথমে তাকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। 

এ ব্যাপারে নাগরপুর থানার ওসি আলম  পরিবর্তন ডটকমকে বলেন, ‘এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের পিতা মফিজ উদ্দিনকে আটক করা হয়েছে। তার ভাই মতিয়ার পলাতক রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি