০১:০১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আদালতে ধর্ষিতার জবানবন্দি রেকর্ড

৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষন, মামলা দায়ের

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৩ নভেম্বর ২০১৭ | | ১৮৬
, টাঙ্গাইল :

এবার টাঙ্গাইলের মির্জাপুরে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের শিকার ঐ শিক্ষার্থী রোববার সন্ধ্যায় টাঙ্গাইল জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো. আশিকুজ্জামানের আদালতে এ ব্যাপারে জবানবন্দি দিয়েছে।

পুলিশ জানায়, উপজেলার আজগানা ইউনিয়নের তেলিনা গ্রামের তেলিনা দাখিল মাদ্রাসার ওই ছাত্রীর সঙ্গে মোবাইল ফোনে পার্শ্ববর্তী চিতেশ্বরী গ্রামের মিজান খান এর ছেলে শাহীন আলম এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ৩ নভেম্বর শাহীন মেয়েটিকে ফুঁসলিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে আসে। এরপর সে তাকে নিয়ে উধাও হয়।

দুই দিন পরও মেয়েকে না পেয়ে গত ৫ নভেম্বর মেয়েটির বাবা মির্জাপুর থানায় সাধারণ ডায়েরী করেন।

পুলিশ শনিবার রাতে কৌশলে মেয়েটিকে চিতেশ্বরী গ্রামের একটি বাড়ি থেকে উদ্ধার করে। এ ঘটনায় মেয়েটির বাবা শনিবার রাতেই মির্জাপুর থানায় মামলা করেন।

মির্জাপুরের দেওহাটা পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক (এস আই) মো. আলাউদ্দিন জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। মেয়েটিকে টাঙ্গাইলের ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হলে জবানবন্দিতে ধর্ষনের বিবরণ দেয় সে।

ধর্ষক শাহীন বিবাহিত এবং এক সন্তানের জনক বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি