০১:০২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

রেড ক্রিসেন্টের উদ্যোগে বন্যা পরবর্তী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে বন্যাদুর্গতদের চিকিৎসা সেবা দিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিট এর উদ্যোগে ফ্রি মোবাইল মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

জেলার প্রত্যন্ত চরাঞ্চলের বন্যাদুর্গত এলাকায় বন্যা পরবর্তী চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে আজ বৃহস্পতিবার দিনব্যাপী সদর উপজেলার চর ফতেপুর এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের ইউএলও জিয়াউল আহসান, যুব প্রধান আরাফ-আল-জামান অনয়, হ্যালী ফ্যামেলি রেড ক্রিসেন্ট হাসপাতালের ডা. মাহাফুজুল হক চৌধুরী, রেড ক্রিসেন্ট জাতীয় সদর দপ্তরের প্যারামেডিকেল ইসরাত জাহান পুষ্প, জেলা ইউনিটের উপযুব প্রধান মাহাবুবুর রহমান পিয়াস, সদস্য মীর মীম তারা প্রমুখ।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের ইউএলও জিয়াউল আহসান বলেন, প্রতি বছর আমরা বন্যাদুর্গতদের পাশে থেকে তাদের জন্য শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ওষুধ বিতরণ করে থাকি। এবছরও আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। গত সাতদিন ধরে বন্যা পরবর্তী চরাঞ্চলের বন্যাদুর্গত এলাকা গুলোতে মেডিকেল টিমের মাধ্যমে তাদের চিকিৎসা সেবা দিচ্ছি। 

টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর, কাকুয়া, চর ফতেপুর, তোরাপগঞ্জ, হুগড়া, গালা ও ভূঞাপুর উপজেলার যমুনা নদীর চর গাবসারা ইউনিয়নে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রায় আড়াই হাজার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করেছি।


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি